
নিজস্ব প্রতিনিধ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর -০৫ ও বরিশাল-০৬ বাকেরগঞ্জ এ দুইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি আসনেই পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। এরমধ্যে বরিশাল সদর-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ধানের শীষ প্রতীক নিয়ে ১৭৬টি কেন্দ্রে ১ লাখ ৩০ হাজার ৬ ভোট পেয়ে বিজয়ী হন। তবে তার প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফয়জুল করিম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৩ হাজার ২১৬ ভোট।এ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৬৮ হাজার ৫৬৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৩৫ হাজার ৬৪৯, নারী ভোটার দুই লাখ ৩২ হাজার ৯১৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন। নির্বাচনে এ আসনে ৪৮ পার্সেন্ট ভোট কাস্ট হয়।
