খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ভোটের ফলাফল

নিজস্ব প্রতিনিধি :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে ভূমিধস বিজয় নিশ্চিত করেছে। নির্বাচনের ফলাফলের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে প্রভাবশালী প্রায় সব আন্তর্জাতিক সংবাদমাধ্যম।কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে জানায়, তারেক রহমানের বিএনপি নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিক নির্বাচনের পর বাংলাদেশে পরবর্তী সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ শিরোনাম করেছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচনে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন’।আরেক সংবাদমাধ্যম ডনের শিরোনাম, ‘বাংলাদেশের ঐতিহাসিক সংসদ নির্বাচনে বিএনপির বিশাল জয়’।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে জানায়, ১৭ বছর লন্ডনে নির্বাসনে থাকার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পথে তারেক রহমান। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, জেন-জিদের আন্দোলনের পর বাংলাদেশের প্রথম নির্বাচনে জয় পেয়েছে বিএনপি।বার্তা সংস্থা আনাদোলু জানায়, ২০২৪ সালে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর প্রথমবারের মতো বৃহস্পতিবারের সাধারণ নির্বাচনে ভোট দেন বিশালসংখ্যক ভোটার। নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে।

February 13, 2026
আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ভোটের ফলাফল

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT