খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনা-২: নবনির্বাচিত এমপি জাহাঙ্গীর হুসাইন হেলাল জনগণের প্রতি দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার: খুলনা -২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর এডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল নির্বাচনের পর প্রথমবারের মতো জনগণের প্রতি দায়িত্ব পালনের অঙ্গীকার জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পর নিজের মধ্যে আলাদা কোনো উল্লাস বা আনন্দের অনুভূতি তৈরি হয়নি। তবে তিনি আল্লাহ্‌ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জনগণের ভালোবাসার প্রতিদান হিসেবে দায়িত্ব নেবেন।এমপি হেলাল বলেন, খুলনার উন্নয়ন ও সমস্যা সমাধানে তিনি স্থানীয় সিনিয়র নাগরিক, পেশাজীবী নেতা, সামাজিক সংগঠন এবং খুলনা উন্নয়ন সংগ্রাম পরিষদসহ সব সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি আরও জানিয়েছেন, এই মতামত ও পরামর্শ বাস্তবায়ন করা হবে তাঁর দায়িত্ব হিসেবে।তিনি সকল প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে, বিজয়ের পরও সবাই একসাথে মিলিত হয়ে খুলনাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবে। তার কথায়, নির্বাচনের শুরুতে আমি বলেছি, নির্বাচিত যাকে হোক, তাকে মেনে নেব এবং একসাথে কাজ করব। আজও আমি সেই প্রত্যাশা রাখি।জাহাঙ্গীর হেলাল উল্লেখ করেছেন, খুলনার প্রতি তার কমিটমেন্ট হলো সর্বাত্মকভাবে দায়িত্ব পালন করা এবং এখানে সামাজিক ও অর্থনৈতিক অবহেলিত ক্ষেত্রগুলো উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করা। তিনি বলেন, আমি শুধু তাদের মতামত বাস্তবায়ন করার জন্য সেবক হিসেবে কাজ করব। এটি হবে আমার আগামী দিনের খুলনার প্রতি প্রতিশ্রুতি।এদিকে শুক্রবার বিকেলে খুলনা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে মিষ্টিমুখ করাচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, প্রকাশনা সম্পাদক মাওলানা শাহারুল ইসলাম, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, ১৮ নং ওয়ার্ডের আমীর মশিউর রহমান রমজান, সেক্রেটারি মনজুরুল ইসলাম, মহসিন, মুন্না, রনি, মিলনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

February 13, 2026
খুলনা-২: নবনির্বাচিত এমপি জাহাঙ্গীর হুসাইন হেলাল জনগণের প্রতি দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT