
নিজস্ব প্রতিনিধি :দীর্ঘ ফ্যাসিবাদী দুঃশাসনমুক্ত বাংলাদেশে এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রকৃত অর্থে নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে বাংলাদেশের মানুষ। আওয়ামী লীগের আমলের বিনা ভোটের নির্বাচন, নিশিরাতের ভোট ও আমি-ডামি নির্বাচনের নেতিবাচক অভিজ্ঞতার কারণে একটা সময় মানুষ ভোটকেন্দ্রে যাওয়া বন্ধ করে দিয়েছিল। মাইক দিয়ে ডেকেও ভোটারদের কেন্দ্রে নেওয়া যেত না। সর্বোপরি আওয়ামী লীগের ভেঙে দেওয়া ভোট ব্যবস্থা পুনরুদ্ধারের যাত্রা ছিল এবারের নির্বাচন।এই নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া ও কম পরিচিত প্রার্থীদের অনেকেই নির্বাচনে বিজয়ী হয়েছেন। অন্যদিকে আলোচিত ও হেভিওয়েট নেতাদের অনেকের পরাজিত হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী যেমন রয়েছেন তেমনি রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থীরা। আবার দল দুটির জোটের আলোচিত প্রার্থী ছাড়াও রয়েছে অন্য ছোট দলের প্রার্থী। তাদের কেউ কেউ জামানতও হারিয়েছেন। গতকাল শুক্রবার পর্যন্ত নির্বাচনের বেসরকারি ফলাফলে এই তথ্য জানা গেছে।নির্বাচনে সবচেয়ে আলোচিত ঘটনা বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন হেভিওয়েট প্রার্থীর পরাজয়। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মোহাম্মদ শিশির মনির নিজ নিজ আসনে হেরে গেছেন।এর মধ্যে খুলনা-৫ আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের চেয়ে ২ হাজার ৭০২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি। বিএনপির সাবেক এমপি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলি আসগার লবি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম পরওয়ার পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট।কক্সবাজার-২ আসনে বিএনপি প্রার্থীর কাছে বড় ব্যবধানে হেরে গেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৬৩৪ ভোট। বিজয়ী বিএনপির প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৬২ ভোট। হামিদুর রহমান আযাদ ২০০৮ সালের নির্বাচনে এই আসন থেকে এমপি হন।সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী নাছির চৌধুরীর কাছে পরাজিত হয়েছেন জামায়াতের মোহাম্মদ শিশির মনির। নির্বাচনে শিশির মনির পেয়েছেন ৫৭ হাজার ৮৫৮ ভোট। বিএনপির নাছির পান ৯৭ হাজার ৭৯০ ভোট। সে অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী ৩৯ হাজার ৯৩২ ভোট বেশি পেয়েছেন।সেলিম উদ্দিনসিলেট-৬ আসনে জামায়াতের প্রার্থী ও দলের ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিনকে পরাজিত করে বিজয়ী হন বিএনপির এমরান আহমদ চৌধুরী। এমরান চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৬২২ ভোট। সেলিম উদ্দিনের প্রাপ্ত ভোট ৯৭ হাজার ৭৩৭। ১০ হাজার ৮৮৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে ধানের শীষ।মো. এনায়েত উল্লাহ ঢাকা-৭ আসনে ১ লাখ ৪ হাজার ৬৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হামিদুর রহমান। তার নিকটতম প্রার্থী জামায়াতের প্রার্থী মো. এনায়েত উল্লা পেয়েছেন ৯৮ হাজার ৪৮৩ ভোট। ভোটের ব্যবধান ৬ হাজার ১৮৩।এস এম খালিদুজ্জামানবিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে ঢাকা-১৭ আসনে বেশ আলোচিত ছিলেন জামায়াতের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। এই আসনে তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।শামীম সাঈদীপিরোজপুর-২ আসনে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে হিসেবে বেশি আলোচিত ছিলেন তার বড় ছেলে শামীম সাঈদী। তবে বিএনপির প্রার্থী আহম্মদ সোহেল মনজুর এক লাখ পাঁচ হাজার ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর শামীম পান ৯৬ হাজার ৮৯৭ ভোট। তবে পিরোজপুর-১ আসনে সাঈদীর ছোট ছেলে মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।দেলাওয়ার হোসেনআওয়ামী ফ্যাসিবাদের সময়ে জেলে নিষ্ঠুর নিপীড়নে শিকার ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই প্রতিদ্বন্দ্বী শুরু থেকেই আলোচনায় ছিলেন। তবে ৭২ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল। আর দেলাওয়ার পেয়েছেন ৪৪ হাজার ৪০২ ভোট।নাসীরুদ্দীন পাটওয়ারীঢাকার নির্বাচনি আসনগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ঢাকা-৮। এই আসনে বেশ আলোচিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ন নাসীরুদ্দীন পাটওয়ারী। আসনটিতে নাসীরুদ্দীন মাত্র ৫ হাজার ভোটের ব্যবধানে হেরে যান। এখানে মির্জা আব্বাস পান ৫৯ হাজার ৩৬৬ ভোট আর নাসীরুদ্দীন ৫৪ হাজার ১২৭ ভোট পেয়েছেন।সানজিদা ইসলাম তুলিঢাকা-১৪ আসনে দুই হেভিওয়েট প্রার্থী ছিলেন গুম-খুন নিয়ে কাজ করা সংগঠন মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলি ও গুমফেরত জামায়াতের প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান। তবে আসনটিতে ব্যারিস্টার আরমানের কাছে পরাজিত হন বিএনপির প্রার্থী তুলি। তিনি পেয়েছেন ৮০ হাজার ৯২৭ ভোট। আর ব্যারিস্টার আরমান ৯৬ হাজার ৭৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। ভোটের ব্যবধান ১৫ হাজার ৮৫৭।মামুনুল হকঢাকা-১৩ আসনের আলোচিত প্রার্থী মজলুম আলেম ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের কাছে হেরে যান। ধানের শীষ প্রতীকে ববি পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭ ভোট। আর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে রিকশা প্রতীকে মামুনুল হক পান ৮৬ হাজার ৬৭ ভোট। তাদের ভোটের ব্যবধান ২ হাজার ৩২০।
