খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

গাইবান্ধায় মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের খোর্দ্দ মুজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে লেবু মিয়া ভন্ডল (২৪) ও একই ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মঈনুল ইসলাম (৫০)।স্থানীয়রা জানান, সাহরির সময় খোর্দ্দ মুজাহিদপুর গ্রামের মাদারহাট ব্রিজ এলাকায় কয়েকজন একটি মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করছিলেন। এসময় গ্রামের লোকজন ধাওয়া করে দুজনকে আটক করেন। পরে এলাকার লোকজন গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত ছিনতাইকারি চক্রের অন্য সদস্যরা পালিয়ে যান।বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাহপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, ভোর ৪টার দিকে খোর্দ্দ মুজাহিদপুর গ্রামে সড়কে একটি মোটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেন ছিনতাইকারী দলের সদস্যরা। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে হাতেনাতে আটক করেন। পরে গণপিটুনিতে দুজন মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করে বলে জানান তিনি।

February 20, 2026
গাইবান্ধায় মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT