খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ দিয়ে জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে সরকার: জামায়াত

নিজস্ব প্রতিনিধি :ছয়টি  সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে সরকার জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার সন্ধ্যায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ দাবি করেন।বিবৃতিতে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও গাজীপুর সিটি করপোরেশন-এ দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে বলা হয়, সদ্য গঠিত সরকার এ সিদ্ধান্তের মাধ্যমে শুরুতেই জনআকাঙ্ক্ষার বিপরীতে গেছে।বিবৃতিতে আরও বলা হয়, জুলাই আন্দোলনের পর বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়ার প্রত্যাশা ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর স্থানীয় সরকারেও নির্বাচিত জনপ্রতিনিধি আসবেন—এমন আশা ছিল জনগণের। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছিল বলে উল্লেখ করা হয়।মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এ অবস্থায় সরকারদলীয় পদধারীদের প্রশাসক নিয়োগ নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় এবং জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এতে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।’তিনি সিটি করপোরেশনসহ সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান এবং প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।

February 24, 2026
দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ দিয়ে জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে সরকার: জামায়াত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT