খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খামেনি নিহত হলেও হামলা অব্যাহত রাখার ঘোষণা ট্রাম্পের

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:ইরানের রেজিম চেঞ্জ তথা শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে দেশটিতে হামলা চালিয়েছে। এতে বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হলেও তাতে সন্তুষ্ট হতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ হামলা দীর্ঘ হতে পারে আবার এটি দুই থেকে তিনদিনের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, অভিযান শেষে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে একাধিক ‘অপশন’ রয়েছে।সংবাদমাধ্যম এক্সিওসকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি চাইলে দীর্ঘ লড়াইয়ে গিয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারি। আবার দুই থেকে তিনদিনের মধ্যে হামলা শেষ করে ইরানিদের বলতে পারি, যদি আপনারা আবারও পারমাণবিক কার্যক্রম চালান তাহলে, কয়েক বছর পর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, অর্থাৎ হামলা চালাব।’এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। এর পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে তারা পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন। কিন্তু আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় তিনি শনিবার হামলা চালানোর জন্য সবুজ সংকেত দিয়েছেন।তিনি বলেছেন, ‘ইরানিরা চুক্তির কাছাকাছি ছিল, কিন্তু আবার সরে গেছে। চুক্তির কাছাকাছি এসেছে আবার সরে গেছে। তখন আমি বুঝতে পেরেছি তারা সত্যিকার অর্থে চুক্তি চায় না।’

March 1, 2026
খামেনি নিহত হলেও হামলা অব্যাহত রাখার ঘোষণা ট্রাম্পের

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT