খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ইরানে নতুন সর্বোচ্চ নেতা বাছাইয়ের ভবনে ইসরায়েলের হামলা

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার :ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ পরিষদের (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল।মঙ্গলবার (৩ মার্চ) ইরানের সংবাদ সংস্থা তাসনিম সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, তেহরানের দক্ষিণে কোম শহরে অবস্থিত বিশেষজ্ঞ পরিষদের ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা সূত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের লক্ষ্যে জ্যেষ্ঠ নেতারা যে ভবনে জড়ো হয়েছিলেন, সেখানেই বিমান হামলা চালানো হয়েছে।অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য সংখ্যা ৮৮ জন। তবে হামলার সময় কতজন সদস্য ভবনের ভেতরে উপস্থিত ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপরই নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।মঙ্গলবার (৩ মার্চ) বিশেষজ্ঞ পরিষদের সদস্য আলী মোয়ালেমি বলেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া দীর্ঘায়িত হবে না।তিনি বলেন, ‘বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা শপথ নিয়েছেন যে, নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা রাজনৈতিক ও দলীয় গোষ্ঠীর প্রতি ‘ব্যক্তিগত পছন্দের’ বিষয়টি প্রভাব ফেলবে না। তারা নিজেদের বিবেচনাবোধ ও ধর্মীয় বিধির সঙ্গে সঙ্গতি রেখে ভোট দেবেন।’

March 4, 2026
ইরানে নতুন সর্বোচ্চ নেতা বাছাইয়ের ভবনে ইসরায়েলের হামলা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT