
নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার :ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। সংঘাত এরই মধ্যে অন্তত ১০টি দেশে ছড়িয়েছে। গত শনিবার তেহরানসহ কয়েকটি শহরে বড় সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব নিহত হন। এতে ক্ষুব্ধ তেহরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা শুরু করে। প্রথমে এটি স্বল্পমেয়াদি সংঘাত বিবেচনা করা হলেও ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের কৌশল নিতে শুরু করে। ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধানও ‘অন্তহীন’ যুদ্ধের কথা জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্যেও দীর্ঘমেয়াদি যুদ্ধের বয়ান শোনা যাচ্ছে। এতে বিশ্লেষকদের আশঙ্কা—সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে ইরান, যুক্তরাষ্ট্র ও ইরান একটি দীর্ঘমেয়াদি যুদ্ধের চক্রে জড়াচ্ছে।যুক্তরাষ্ট্র ও ইরানের গতকাল মঙ্গলবারের তৎপরতায়ও সেটা পরিষ্কার হচ্ছে। এদিন আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি)। তবে ইসরায়েল বলেছে, এখনই তারা ইরানে পদাতিক সেনা পাঠাচ্ছে না, যদিও নিরাপত্তা সতর্কতা জারি রয়েছে। ইরানের হামলার পর যুক্তরাষ্ট্র কুয়েত ও সৌদিতে কূটনৈতিক সেবা স্থগিত করে। পাশাপাশি মার্কিন নাগরিকদের অতিদ্রুত ১৪ দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে। এদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সম্পর্কে টানাপোড়েনের ইঙ্গিত দিয়েছেন।একিএ, ওমান উপসাগরে থাকা ইরানের সব যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে তেহরানও হামলা জোরদার করেছে, তারা হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র সতকর্তা সাইরেন আর থামবে না। তেলআবিবও তেহরান ও বৈরুতে হামলা বাড়িয়েছে। এ নিয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত সংঘাত অন্তত ১০ দেশে ছড়িয়েছে। এর মধ্যে শুধু ইরানে নিহত ৭৮৭ নিহত হয়েছেন। পরিস্থিতি ক্রমেই জটিল ও বিস্ফোরণমুখী হয়ে উঠছে।লেবাননের মার্কিন দূতাবাস ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ ঘোষণা: লেবাননের বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ দূতাবাসটি বন্ধ থাকবে। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘অন্যান্য সব নিয়মিত এবং জরুরি কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।’সাইপ্রাসে রণতরী পাঠাচ্ছে যুক্তরাজ্য: সাইপ্রাসে রণতরী ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পোস্টে এ কথা জানিয়েছেন।গত সোমবার সাইপ্রাসে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের আক্রোটিরি ঘাঁটির রানওয়েতে ইরানি ড্রোন আঘাত হানে। এতে সামান্য ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।সৌদি আরবে হামলা আসন্ন, মার্কিন দূতাবাসের সতর্কতা: রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি আসন্ন হামলার বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দূতাবাস জানিয়েছে, দাহরানে ড্রোন বা ইউএভি হামলার আসন্ন হুমকি রয়েছে। কেউ মার্কিন কনস্যুলেটে আসবেন না।এর আগে গতকাল ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হামলার খবর নিশ্চিত করে। এরপর সৌদি দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে।ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার: উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে তেহরানের পাল্টা হামলার জবাবে ইরানে হামলা চালিয়েছে কাতার। গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে কাতারের সামরিক বাহিনী। কাতারের হামলার বিষয়ে অবগত পশ্চিমা সূত্রের বরাত দিয়ে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল-১২ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প: ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছিল। ট্রাম্প বলেন, এখন ইরানের সঙ্গে আলোচনার সময় ‘পার হয়ে গেছে’।এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে।ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে ‘মাঝারি ও মাঝারি থেকে কিছুটা উন্নত’ মানের যেসব সামরিক রসদ মজুত আছে, শুধু তা দিয়েই চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এমন দাবি করেছেন।দ্ট্ম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শেষ হওয়ার পর ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য রেজা পাহলভীর চেয়ে ইরানের ভেতরে থাকা কেউ একজন বেশি ভালো হবে।তকাল হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তাকে (পাহলভী) বেশ চমৎকার একজন মানুষ বলে মনে হয়। তবে আমার মনে হয়, দেশটির দায়িত্ব নেওয়ার জন্য (ইরানের) ভেতর থেকে কেউ আসাটাই হয়তো বেশি ভালো হবে।’ তিনি বলেন, হামলায় বর্তমানে ইরানে সব কিছু ভেঙে পড়েছে।কাতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত হয়েছে। এতে কেবল যে প্রাণহানি ঘটছে তাই নয় শত শত কোটি ডলারের সামরিক অস্ত্রও ধ্বংস হচ্ছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করা হয়েছে ইরানের কয়েকটি গণমাধ্যমের খবরে।ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির কোনো প্রমাণ নেই, বললেন আইএইএ প্রধান: যে অজুহাতে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, সেটি অভিযোগকে নাকচ করে দিল আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি এনবিসি নিউজকে বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইরানের কোনো সমন্বিত কর্মসূচির প্রমাণ তারা পাননি। ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কোনো সুশৃঙ্খল ও পরিকল্পিত কর্মসূচির আলামত শনাক্ত হয়নি।তেহরান ও বৈরুতে হামলা জোরদার করেছে ইসরায়েল: খামেনিকে হত্যার পর গতকাল নতুন করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল। গতকাল তার কার্যালয় ও বাসভবনে নতুন করে হামলা করে নেতানিয়াহুর বাহিনী। এদিন ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, ওই এলাকায় হিজবুল্লাহ নেতাদের এক বৈঠক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।ইরানের ক্ষয়ক্ষতি: ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি হামলায় ক্ষয়ক্ষতির একটি তালিকা দিয়েছে। দেশটির কমপক্ষে ১৫৩টি শহরে হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল আঘাত হেনেছে ৫০৪ স্থানে। হামলার সংখ্যা এক হাজার ৩০৯টি এবং হামলায় নিহত ৭৮৭ জন। লেবাননে নিহত হয়েছেন শতাধিক ব্যক্তি। এদিকে, ইরানের কেরমান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ১৩ জন ইরানি সেনা নিহত হয়েছেন।হামলা হয়েছে সৌদি, কাতার, জর্ডান, ওমান, কুয়েতে: ইরান থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে জর্ডান। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে যে, জর্ডান এবং অধিকৃত পশ্চিম তীরের জেরুজালেম সংলগ্ন এলাকায় ইরানের চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সালালাহ বন্দরের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা: সংঘাতের কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে মার্কিন দূতাবাস এ খবর জানিয়েছে। মার্কিন দূতাবাস বলেছে, সব নিয়মিত ও জরুরি কনস্যুলার সাক্ষাৎকার বাতিল করা হয়েছে।সৌদি আরবে সব কনস্যুলার সেবা বাতিল করল যুক্তরাষ্ট্র: সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশনগুলোতে সব কনস্যুলার সেবা বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এ ঘোষণা দিয়েছে।এক্সে দূতাবাসের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘মঙ্গলবার নির্ধারিত সব নিয়মিত ও জরুরি সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। পাশাপাশি জেদ্দা, রিয়াদ ও দাহরামসহ বিভিন্ন মিশনে ‘নিরাপদ অবস্থানে থাকার’ নির্দেশনা কার্যকর রয়েছে। এর পরই সৌদি আরবে মার্কিন মিশনগুলোতে সেবা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলো।নাগরিকদের মধ্যপ্রাচ্যের কয়েক দেশ এখনই ছাড়তে বলল যুক্তরাষ্ট্র: চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের কয়েক দেশ মার্কিনিদের এখনই ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভেরিফায়েড ফেসবুক ও এক্সে দেওয়া পোস্টে এ কথা বলা হয়। দেশগুলো হলো, বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন (পশ্চিমতীর ও গাজা), জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান: ইসরায়েলে ক্ষেপণাস্ত্রসহামলায় ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমার ‘সাব-মিউনিশন’ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, মঙ্গলবার ইসরায়েলের মধ্যাঞ্চলীয় এক এলাকায় ওই বোমা ব্যবহার করা হয়েছে। এতে ওই এলাকায় এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তেল আবিবের জেলা কমান্ডার হাইম সারগারফ বলেছেন, দেশের মধ্যাঞ্চলের একাধিক স্থানে ক্লাস্টার বোমা হামলার খবর পাওয়া গেছে। হামলায় অনেকে আহত এবং কিছু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এর আগে, আইডিএফ বলেছিল, ইসরায়েলে ক্লাস্টার বোমা সমৃদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। গত বছরের জুনের যুদ্ধেও ইরান একই ধরনের অস্ত্র ব্যবহার করেছিল বলে জানিয়েছে আইডিএফ।
