খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার :প্রখ্যাত ইসলামিক বক্তা মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন। মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মাওলানা হাবিবুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো শোকবাণীতে তিনি বলেন, মাওলানা যুক্তিবাদী তার ওয়াজে কুরআন-সুন্নাহর বক্তব্য হিকমত ও যুক্তির সঙ্গে মানুষের সামনে উপস্থাপন করতেন। যুক্তিনির্ভর ও প্রাঞ্জল বয়ানের কারণে তিনি দেশে-বিদেশে ‘যুক্তিবাদী’ উপাধিতে সমধিক পরিচিতি লাভ করেন।শোকবার্তায় তিনি আরো বলেন, মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তিকালে জাতি একজন প্রখ্যাত আলেমে দ্বীন ও ইসলামী বক্তাকে হারাল। তিনি আজীবন ওয়াজ-নসিহতের মাধ্যমে সমাজকে পরিশুদ্ধ করা এবং মানুষের উন্নত নৈতিক চরিত্র গঠনে নিরলসভাবে কাজ করে গেছেন। আমি তাঁর রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন।তিনি মরহুমের শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

March 4, 2026
মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT