খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ফকিরহাটে শিশুধর্ষণ মামলার আসামী চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

নিজেস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার:ফকিরহাটে আলোচিত দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছর বয়সী মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার আসামী মো. রমজান মোড়ল (৭০) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে শনিবার (৭ মার্চ) দুপুরে ফকিরহাট মডেল থানা হতে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়।গ্রেপ্তারকৃত আসামী মো. রমজান মোড়ল উপজেলার কামটা গ্রামের মৃত পাচু মোড়লের ছেলে।পুলিশ মামলার বরাত দিয়ে জানান, গত বছরের ৩০ অক্টোবর ফকিরহাটে এক দরিদ্র ভ্যান চালকের ৯ বছর বয়সী শিশুটি পাশের বাড়ির অন্য শিশুদের সাথে খেলছিল। এসময় ওই অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ভিকটিমের ফাঁকা বাড়ি ডেকে নিয়ে যান। এরপর শিশুটিকে বাড়ির গোয়াল ঘরে নিয়ে ধারালো অস্ত্রের (হাসুয়া) ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।এসময় শিশুটি চিৎকার দিলে সেখানে পাশের বাড়ির এক নারী ঘটনাস্থলে ছুটে আসলে ওই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। ঘটনার সময় শিশুর পরিবারের কেউই বাড়িতে ছিলেন না এ ঘটনায় শিশুর বাবা নিজ বাদী হয়ে মো. রমজান মোড়লকে অভিযুক্ত করে নারী শিশু নির্যাতন দমন আইন-৯ এর (১) ধারায় ফকিরহাট থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলা নং-৭, ধারায় তারিখ-১১/১১/২০২৫ইং।এরপর মামলার একমাত্র আসামী মো. রমজান মোড়ল এলাকা ছেড়ে পালিয়ে যায়। মামলার প্রায় ৪ মাস পর গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে চট্টগ্রামের পটিয়া থেকে বৃহস্পতিবার র‌্যাব-৭ এর একটি দল গ্রেপ্তার করে । আসামীকে নিকটস্থ পটিয়া থানায় হস্তান্তর করলে ফকিরহাট মডেল থানা পুলিশ শুক্রবার রাত সাড়ে ১১টায় ফকিরহাট থানায় নিয়ে আসে। তাকে গ্রেপ্তারের খবর শুনে ভিক্টিমের পরিবার সন্তোষ প্রকাশ করেন।ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ধর্ষণ মামলায় এজাহারভূক্ত একমাত্র আসামী মো. রমজান মোড়লকে শনিবার দুপুরে প্রতিবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

March 7, 2026
ফকিরহাটে শিশুধর্ষণ মামলার আসামী চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT