খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মৃত্যুর গুজবের মধ্যেই ইরানকে কড়া হুঁশিয়ারি নেতানিয়াহুর

নিজস্ব প্রতিনিধি :ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের সংবাদমাধ্যমগুলো। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ আগেই এই দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। এর মধ্যেই ইরানের নতুন সরবারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৯ মার্চ) রাতে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের জরুরি অপারেশন সেন্টারে এক পরিদর্শনকালে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের শাসন ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, “ইসরায়েলের লক্ষ্য হলো ইরানি জনগণকে বর্তমান শাসনব্যবস্থার ‘নিপীড়ন’ থেকে মুক্ত করা, তবে শেষ পর্যন্ত এটি তাদের (ইরানি জনগণ) ওপরই নির্ভর করছে। যদিও এতে কোনও সন্দেহ নেই যে এখন পর্যন্ত আমাদের গৃহীত পদক্ষেপের আমরা তাদের হাড় ভেঙে দিচ্ছি এবং আমরা এখনো সক্রিয়”।নেতানিয়াহু জোর দিয়ে বলেন, বিশ্বে ইসরায়েলের অবস্থানে ইতিমধ্যেই ‘অভূতপূর্ব পরিবর্তন’ এসেছে।প্রতিবেদনে গতকাল ৯ মার্চের অনুষ্ঠানে নেতানিয়াহুর ছবিও প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।এরআগে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ দাবি করে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি এক্স পোস্টের বরাত ছাড়া আর কোনো প্রমাণ হাজির করা হয়নি।এক্সে সোমবার স্কট রিটার নামের মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেছিলেন, ‘ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই নিহত হয়েছেন নেতানিয়াহু।যার মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপগুলির অনুপস্থিতি, ইসরায়েলি মিডিয়ায় তার বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন, জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের একটি কথিত সফর স্থগিত করা এবং রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ এবং নেতানিয়াহুর মধ্যে একটি ফোনালাপের ফরাসি রেকর্ড, যেখানে কথোপকথনের তারিখ নির্দিষ্ট করা হয়নি

March 10, 2026
মৃত্যুর গুজবের মধ্যেই ইরানকে কড়া হুঁশিয়ারি নেতানিয়াহুর

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT