
মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:খুলনার দিঘলিয়া উপজেলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি. এম. শাহ আলম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা প্রকাশ কুমার আইচ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়রা পারভীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিসেস নিসা, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, দিঘলিয়া ফায়ার সার্ভিসের মোঃ আজিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হুসাইন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল দেব বসাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা সদর মসজিদের ইমাম মোঃ আব্দুল্লাহ, ১ নং গাজীরহাট ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাস, ৩ নং দিঘলিয়া সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সুরাইয়া পারভীন, ৪ নং সেনহাটি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা তানভীন আক্তার ডলি, ৬ নং যোগীপোল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আসমা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।সভায় জানানো হয়, এবারের মহান স্বাধীনতা দিবস ঈদের ছুটির মধ্যেই পালিত হবে। তাই দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনে সবাইকে আন্তরিকতার সঙ্গে উপস্থিত থেকে নির্ধারিত সকল কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।সভা শেষে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষের যাতায়াতে যাতে কেনো সমস্যা না হয় এবং ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়।
