খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মহেশ্বরীপুরে চেয়ারম্যান পদে আলোচনায় শেখ মেহেদী হাসান

তারিক লিটু, কয়রা (খুলনা):খুলনার কয়রা উপজেলার ৩ নম্বর মহেশ্বরীপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন শেখ মেহেদী হাসান। এলাকায় রাজনৈতিক সংগ্রাম, জেল–জুলুম এবং দীর্ঘদিনের দলীয় কর্মকাণ্ডের কারণে তিনি স্থানীয় মানুষের মধ্যে পরিচিত একটি নাম।স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে শেখ মেহেদী হাসানকে অতীতে নানা সময় আইনি জটিলতার মুখোমুখি হতে হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং বিভিন্ন সময়ে তাকে কারাবরণও করতে হয়েছে। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি এলাকায় দলীয় কর্মকাণ্ড ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ছিলেন বলে স্থানীয়রা জানান।শেখ মেহেদী হাসান এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন, যেখানে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। তার বড় ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ রশিদ দীর্ঘদিন ধরে এলাকায় রাজনীতির সঙ্গে যুক্ত।স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলেন, শেখ মেহেদী হাসান মাঠপর্যায়ের একজন সক্রিয় নেতা। এলাকার অসহায় ও দরিদ্র মানুষের বিভিন্ন প্রয়োজনে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শিক্ষা, চিকিৎসা ও সামাজিক উদ্যোগে তার সম্পৃক্ততার কথাও উল্লেখ করেন তারা।এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মহেশ্বরীপুর ইউনিয়নে রাজনৈতিক আলোচনা ক্রমেই বাড়ছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে শেখ মেহেদী হাসানের নাম স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের মধ্যে আলোচনায় রয়েছে।শেখ মেহেদী হাসান বলেন, নির্বাচনে সুযোগ পেলে তিনি মহেশ্বরীপুর ইউনিয়নের শিক্ষা, কৃষি, অবকাঠামো উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থান নিয়ে কাজ করতে চান। পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রেখে ইউনিয়নকে এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথাও জানান তিনি।স্থানীয় কয়েকজন প্রবীণ বাসিন্দা বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কারণে শেখ মেহেদী হাসান এলাকার মানুষের কাছে পরিচিত মুখ। নির্বাচনে তিনি প্রার্থী হলে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে বলে মনে করছেন তারা।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে মহেশ্বরীপুরে এখন সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে শেখ মেহেদী হাসানের নাম স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ফোনঃ 01767801901

March 13, 2026
মহেশ্বরীপুরে চেয়ারম্যান পদে আলোচনায় শেখ মেহেদী হাসান

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT