খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুর থানা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ছে।

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:যশোরের কেশবপুরে কেশবপুর থানা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (১৩ই মার্চ-২৬) ২৩শে রমজান সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-   মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতি একে আজাদ ইখতিয়ার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে ধনী-গরিব সকলের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয় এবং মানুষ আল্লাহর নৈকট্য লাভের জন্য বেশি বেশি ইবাদতে মনোযোগী হয়। একই সঙ্গে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান বক্তারা।বক্তারা আরও বলেন, সমাজের নানা সমস্যা, দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ভবিষ্যতেও কেশবপুর থানা প্রেসক্লাবের সাংবাদিকরা সততা ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয় আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, সাংবাদিকদের পেশাগত উন্নতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন, কেশবপুর থানা প্রেসক্লাবের সদস্য মোঃ আব্দুল বারী। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিত করার আশাবাদ ব্যক্ত করেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (NPS)-এর কেশবপুর উপজেলা শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক শামীম আখতার মুকুল।উপস্থিত ছিলেন, থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পরেশ দেবনাথ, সহ-সভাপতি শেখ মোস্তফা কামাল, সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, অর্থ সম্পদক আব্দুর সালাম মুর্শিদী, প্রচার সম্পাদক শেখ নুরুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন, নির্বাহী সদস্য মঞ্জুরুল হোসেন ডাবলু, নির্বাহী সদস্য মোঃ মাহাবুর রহমান, ফটো সাংবাদিক মোঃ আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক-সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।
ছবিঃ
১৪/০৩/২৬

March 14, 2026
কেশবপুর থানা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT