খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ভৈরব নদে নিখোঁজের তিনদিন পর রিক্সা চালকের মরদেহ উদ্ধার

শেখ মাহতাব হোসেন:খুলনায় নিখোঁজের তিনদিন পর ভৈরব নদে ভাসমান অবস্থায় রিক্সা চালক হানিফ শেখের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।(১৪ মার্চ)শনিবার ভোর রাতে খুলনার জেলখানা খেয়া ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।ঘাট এলাকার স্থানীয়রা জানায়, সেহরীর কিছুক্ষণ পর ভৈরব নদে এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখতে পান। এর পর তারা স্থানীয় থানাকে খবর দিলে তারা নৌপুলিশকে বিষয়টি অবগত করে। নৌপুলিশ ঘটনাস্থলে এসে নদীতে লাশটি উদ্ধার করে।নৌপুলিশ খুলনা সদর থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার বলেন, ভোর ৫ টার দিকে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে হানিফ শেখের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারকে খবর দিলে সদস্যরা ঘটনাস্থলে আসে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।
তিনি বলেন, গত বৃহস্পতিবার যখন তিনি গোসলের জন্য ভৈরব নদের ৪ নং ঘাটে নামেন তখন স্থানীয় কয়েকজনের সাথে দেখা হয়। এরপর তিনি নদের প্রচন্ড স্রোতে হারিয়ে যান।
লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, হানিফ শেখ ৪ নং ঘাট এলাকার বাসিন্দা আজিজ শেখের ছেলে। পেশায় তিনি একজন রিক্সাচালক। তিনি প্রতিদিন সন্ধ্যা থেকে সারারাত রিক্সা চালিয়ে ভোরে ভৈরব নদে গোসল করে বাড়িতে ফেরেন।গত বৃহস্পতিবার তিনি ভোর ৬ টার দিকে নদীতে গোসলের জন্য নেমে নিখোঁজ হয়। পরবর্তীতে পরিবারের সদস্যরা নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়। ওই দিন ফায়ার সার্ভিসের ডুবরি দল ও স্থানীয় ডুবরিরা ভৈরব নদের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালিয়ে না পেয়ে সন্ধ্যায় উদ্ধার অভিযান বন্ধ করে দেয়।নিখোঁজের তিনদিন পর শনিবার ভোর রাতে জেলখানা খেয়া ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শেখ মাহতাব হোসেন
ডুমুরিয়া খুলনা।

March 14, 2026
ভৈরব নদে নিখোঁজের তিনদিন পর রিক্সা চালকের মরদেহ উদ্ধার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT