খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এস এম নূরুল আমিন বাবুল

কয়রা উপজেলা প্রতিনিধি:বিএম আলামিনখলনার কয়রা উপজেলার কয়রা সদর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান পদ নিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বিএনপি নেতা এস এম নূরুল আমিন বাবুল-এর নাম এখন বেশ জোরেশোরে শোনা যাচ্ছে।স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মতে, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সাথে যুক্ত থেকে তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন। এলাকার সাধারণ মানুষের সঙ্গে তার সুসম্পর্ক ও জনপ্রিয়তার কারণেই তাকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আনা হচ্ছে বলে তারা জানান।এলাকাবাসীর অনেকেই মনে করছেন, যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে এস এম নূরুল আমিন বাবুল কয়রা সদর ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই বাড়ছে।
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের নেতাকর্মীরা ইতোমধ্যে মাঠ গোছাতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপি নেতা এস এম নূরুল আমিন বাবুলের নাম এখন আলোচনার কেন্দ্রে রয়েছে।

March 14, 2026
কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এস এম নূরুল আমিন বাবুল

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT