খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

প্রার্থী হতে খুলনা ও ময়মনসিংহের বিএনপি নেত্রীদের দৌড়ঝাঁপ

নিজেস্ব প্রতিনিধি: ত্রিয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছে গত বৃহস্পতিবার। নির্বাচনের ঠিক এক মাসের মাথায় প্রথম অধিবেশনকে কেন্দ্র করে জনমনে আগ্রহ ও উচ্ছ্বাস ছিল তুঙ্গে। টেলিভিশন ও মোবাইল লাইভে কোটি কোটি মানুষ দেখেছেন ঐতিহাসিক ঘটনাপ্রবাহ। বহু বছর পর আবারও গণমানুষের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে জাতীয় সংসদ।সাধারণ আসনের ভোট শেষ হতেই সংরক্ষিত আসনের জন্য দলীয় মনোনয়ন পেতে তৎপরতা শুরু করেন নারী নেত্রীরা। নিজেদের রাজনৈতিক প্রোফাইল তৈরি করে যোগাযোগ ও দৌঁড়ঝাপ শুরু করেছিলেন দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করতে। আর সংসদ অধিবেশন শুরু হতেই তাদের সে তৎপরতা পৌঁছেছে চূড়ান্ত পর্বে। খুলনা-বাগেরহাট সংরক্ষিত আসনের জন্য বেশ কয়েকজন নেত্রীর নাম উঠে এসেছে, যারা বিভিন্নভাবে শীর্ষ নেতাদের মনোযোগ কাড়তে চেষ্টা করছেন। এদিকে ময়মনসিংহ অঞ্চলে আলোচনায় উঠে এসেছে আন্দোলন-সংগ্রামে সক্রিয় সাবেক ছাত্রদল নেত্রী তানজীন চৌধুরী লিলির নাম।সংরক্ষিত আসনের জন্য আলোচনায় রয়েছেন সাবেক এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর মহিলা দলের আহ্বায়িকা সৈয়দা নার্গিস আলী। তিনি এর আগে সংরক্ষিত আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এএসএম মোস্তাফিজুর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন তিনি। পরে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় মহিলা দল প্রতিষ্ঠার দায়িত্ব পান। এবারও মনোনয়ন পেতে তিনি কেন্দ্রীয় পর্যায়ে যোগাযোগ রক্ষা করছেন। বয়সের ভারে কিছুটা ন্যুব্জ হলেও অভিজ্ঞতার জায়গায় এগিয়ে আছেন বলে তার ঘনিষ্ঠরা দাবি করছেন।তালিকায় আরো রয়েছেন—খুলনা মহানগর বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দা রেহানা আখতার। তিনি খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক খ্যাতিমান সাংবাদিক সৈয়দ ঈসার সহধর্মিণী। দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় রেহানা আখতার শিক্ষকতা পেশায় যুক্ত এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা। বুদ্ধিবৃত্তিক মহল এবং রাজপথ—উভয় জায়গায় দক্ষতা দেখিয়েছেন, আন্দোলনে রাজপথ থেকে গ্রেপ্তারও হয়েছেন। ফলে দল তার এ অবদানের মূল্যায়ন করবে বলে আশাবাদী

 

 

March 17, 2026
প্রার্থী হতে খুলনা ও ময়মনসিংহের বিএনপি নেত্রীদের দৌড়ঝাঁপ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT