খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

যুদ্ধে শহীদদের উদ্দেশে মৃত্যুর আগে আলি লারিজানির শেষ চিঠি

নিজস্ব প্রতিনিধি :ইসরায়েলি হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি লারিজানি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান। তার মৃত্যুর খবর সামনে আসার পর আলোচনায় এসেছে তার লেখা শেষ চিঠি।জানা গেছে, মৃত্যুর আগে তিনি দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে নিহত শহীদদের উদ্দেশে একটি চিঠি লিখেছিলেন।চিঠিতে লারিজানি বলেন, শহীদদের জানাজা ও দাফন অত্যন্ত মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। তিনি উল্লেখ করেন, এ ধরনের আত্মত্যাগ ইরানের ইতিহাসে বারবার ঘটেছে এবং এসব ঘটনা দেশের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করবে।তিনি আরও লেখেন, শহীদরা ছিলেন সাহসী, দায়িত্বশীল ও আত্মত্যাগী মানুষ। দেশের নিরাপত্তা ও আদর্শ রক্ষায় তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের এই ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও তিনি উল্লেখ করেন।চিঠিতে লারিজানি শহীদদের জন্য আল্লাহর কাছে উচ্চ মর্যাদা কামনা করেন এবং তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, এই ক্ষতি পূরণ হওয়ার নয়, তবে তাদের আত্মত্যাগ কখনও বৃথা যাবে না।উল্লেখ্য, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন আলি লারিজানি।

March 18, 2026
যুদ্ধে শহীদদের উদ্দেশে মৃত্যুর আগে আলি লারিজানির শেষ চিঠি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT