খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

পাকিস্তানকে আফগান তারকার কড়া হুঁশিয়ারি, ভারতকেও বার্তা

নিজস্ব প্রতিনিধি ;আফগানিস্তানের কাবুলের একটি পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় ৪০০ জন নিহত হওয়ার খবর শোনা গেছে। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। হামলার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন আফগানিস্তানের স্পিনার আল্লাহ গজনফার। এই ঘটনায় পাকিস্তানকে হুমকি দিয়ে কাছের বন্ধু ভারতকে পাশে চান আফগান স্পিনারনিউজ­-১৮ কে গজনফার বলেন, ‘ওই জায়গার (পুনর্বাসন কেন্দ্র) মানুষদের চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ নেই। সেই জায়গাটিকেই লক্ষ্যবস্তু বানানো হয়েছে; সেখানে থাকা মানুষদের হত্যা করা হয়েছে। আফগান জনগণের কাছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’পাকিস্তানকে হুমকি দেওয়ার পাশাপাশি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন গজনফার, ‘আমি বুঝতে পারছি না তারা কী প্রমাণ করতে চায়। তারা এসে সাধারণ মানুষদের লক্ষ্যবস্তু বানাচ্ছে—এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আফগানিস্তান এটা মেনে নেবে না। সবাই আফগানিস্তানের ইতিহাস জানে। যদি সেই ইতিহাস আবার ফিরে আসে, তাহলে তা পাকিস্তানের জন্য খুবই খারাপ হবে।’এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন গজনফার। দুঃসময়ে ভারতের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে থাকার বার্তা দিয়েছেন, ‘ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা তাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। অন্যান্য দেশগুলোর প্রতিও আমাদের একই অনুরোধ। এটি কারও জন্যই ভালো নয়। বর্তমানে বিশ্ব অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে—এ ধরনের সংঘাত কারও জন্যই মঙ্গলজনক নয়।

March 18, 2026
পাকিস্তানকে আফগান তারকার কড়া হুঁশিয়ারি, ভারতকেও বার্তা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT