খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বাসভবন থেকে জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি :ঈদের সরকারি ছুটিতে গুলশানের বাসভবন থেকে জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খোঁজ-খবর নিয়েছেন বিভিন্ন সিটি করপোরেশনের। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানান।রুমন জানান, ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী গুলশান এভিনিউ‘র বাসায় আছেন। সেখান থেকে সরকারি জুররি কাজ করছেন। খোঁজ-খবর নিচ্ছেন, নিয়েছেন কোথায় কী হচ্ছে?। সারা দেশে খাল খনন কর্মসূচিগুলোর অবস্থা কী, খাল খনন কাজ চলছে কিনা সেগুলো সম্পর্কে তিনি তথ্য নিচ্ছেন, সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথেও কথাও বলছেন, তদারিক হচ্ছে কিনা জানছেন।অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সিটি করপোরেশনগুলোর পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সাথে কথা বলেছেন, তাগাদা দিচ্ছেন। ঈদযাত্রায় ঘরমুখো মানুষদের খোঁজখবর নিতে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সাথে কথাও বলেছেন প্রধানমন্ত্রী।মঙ্গলবার (১৭ মার্চ) সরকারি ছুটি থাকলেও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন, কৃষি কার্ড বাস্তবায়ন কমিটির সভাসহ মন্ত্রিসভার বৈঠকে করেছেন। ঈদের ছুটি শুরু হয়েছে, চলবে ২৩ মার্চ পর্যন্ত।

March 18, 2026
বাসভবন থেকে জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT