খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

প্রতিশোধ নিতেই শিশু মাওয়াকে হত্যা করে তোতা মিয়া, আদালতে স্বীকারোক্তি

নিজস্ব  প্রতিনিধি :খুলনার লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যা মামলার দায় স্বীকার করেছে অভিযুক্ত তোতা মিয়া। বৃহস্পতিবার (২৬ মার্চ) খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক মো. আসাদুর জামান আসামির জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।বুধবার গভীর রাতে ঢাকার গাজীপুরের কাপাসিয়া এলাকার একটি ভাসমান জাহাজ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। লবণচরা এলাকার ক্ষুব্ধ মানুষ তার আদালতে উপস্থিতির সংবাদ পেয়ে আদালত চত্বরে ভিড় করতে থাকে। আসামিকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে বিচারকের খাস কামরার সামনে বিক্ষোভ ও বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে তারা। পরে ম্যাজিস্ট্রেট আসাদুর জামান খাস কামরা থেকে বের হয়ে ন্যায়বিচার নিশ্চিতের আশ্বাস দিলে উপস্থিত বিক্ষোভকারীরা শান্ত হয়।মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের এসআই মো. হাবিবুর রহমান জানান, ভিকটিম মাওয়ার বাবা মো. শাহজালালের দূরসম্পর্কের আত্মীয় তোতা মিয়া। ১৯৯৭ সালে প্রথম স্ত্রী শাহিনুর আক্তার মুন্নিকে হত্যার দায়ে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত। ১৯ বছর ২২ দিন জেল খেটে ২০২০ সালের ২০ জানুয়ারি কারাগার থেকে মুক্তি লাভ করে।তিনি আরও জানান, ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি ভিকটিম জান্নাতুল মাওয়ার পরিবারের সহায়তায় টুটপাড়া এলাকার বাসিন্দা সামাদ শেখের মেয়ে ময়না বেগমকে বিয়ে করে। এরপর তোতা মিয়া কিছুদিনের জন্য পাশের দেশ ভারতে গিয়ে অবস্থান করে। ওই সময় তার অনুপস্থিতিতে দ্বিতীয় স্ত্রী ময়না বেগম তাকে ডিভোর্স দেয়। বিষয়টি সে ভালোভাবে নেয়নি। সে ধারণা করতে থাকে, ডিভোর্সের পেছনে মাওয়ার পরিবারের হাত রয়েছে। তাই দ্বিতীয় স্ত্রী ও ভিকটিম মাওয়ার পরিবারকে উপযুক্ত শিক্ষা দিতে পরিকল্পনা করতে থাকে।
March 26, 2026
প্রতিশোধ নিতেই শিশু মাওয়াকে হত্যা করে তোতা মিয়া, আদালতে স্বীকারোক্তি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT