খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

একসঙ্গে জন্ম, একসঙ্গেই ২ ভাইয়ের মৃত্যু

নিজেস্ব প্রতিনিধি: ফরিদপুর  ট্রেনের ধাক্কায় তাইয়েব ও তাহমিদ (৪) নামে যমজ ভাই নিহত হয়েছে। বুধবার (০১ এপ্রিল) দুপুরে মধুখালী উপজেলার ভুষনা লক্ষণদিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা তাইয়েব ও তাহমিদ মধুখালী উপজেলার লক্ষণদিয়া গ্রামের আকাশ শেখ ও রিমা বেগম দম্পতির যমজ সন্তান।এ দিকে যমজ ছেলে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা, সেইসঙ্গে কাঁদছে পাড়া-প্রতিবেশী, স্বজনরা। তাদের নির্মম মৃত্যুতে এলাকায় বইছে শোকের মাতম।জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল একটি লোকাল ট্রেন। এ সময় ফরিদপুরের মধুখালী উপজেলার ভূষনা-লক্ষণদিয়া রেলক্রসিং পার হয়ে তাইয়েব ও তাহমিদ রেলক্রসিংসংলগ্ন একটি দোকানে চকলেট কিনতে যায়। ঠিক তখনই ট্রেনের ধাক্কায় কয়েক ফুট দূরে ছিটকে পড়ে তারা। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে বিয়ে হয় আকাশ শেখ ও রিমা বেগমের। বিয়ের এক বছর পরই তাদের কোলজুড়ে আসে ফুটফুটে দুই শিশুপুত্র। সেই আনন্দ আর রঙিন স্বপ্ন স্থায়ী হলো না তাদের। চোখের সামনে একসঙ্গে দুই সন্তানের এমন মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন তারা।দেখা যায়, যমজ সন্তানের নির্মম মৃত্যুতে আহাজারি থামছে না মা রিমা বেগমের। কোনো শান্তনাতেই তার চোখের পানি থামছে না। তিনি বিলাপ কর বলছেন, ‘ছেলেদের ফিরিয়ে দাও, এনে দাও।’  আর কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলছেন ওই মা।স্থানীয়রা অভিযোগ করে বলেন, ওই এলাকায় রেলক্রসিংটি অরক্ষিত অবস্থায় রয়েছে। যেখান দিয়ে চার থেকে পাঁচটি গ্রামের বাসিন্দাদের যাতায়াত। আগেও একাধিক দুর্ঘটনায় অন্ততপক্ষে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এই রেলগেটে। এ দুর্ঘটনায় অরক্ষিত রেলক্রসিংকে দায়ী করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি এবং রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা পৌঁছালে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।’

April 1, 2026
একসঙ্গে জন্ম, একসঙ্গেই ২ ভাইয়ের মৃত্যু

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT