খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মাদ্রিদ ওপেনে নেই আলকারাজ ও জকোভিচ

ডেক্স

ফরাসি ওপেনে খেলতে পারবেন তো কার্লোস আলকারাজ ও নোভাক জকোভিচ। প্রশ্ন ওঠার কারণ ইনজুরির জন্যই ক্লে কোর্টের টুর্নামেন্ট মাদ্রিদ ওপেন থেকে তারা নিজেদের সরিয়ে নিয়েছেন। আলকারাজ কবজির ইনজুরিতে আক্রান্ত। এই ইনজুরির কারণে গত সপ্তাহে বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডের পর তিনি নিজেকে সরিয়ে নেন। আগামী মঙ্গলবার মাদ্রিদ ওপেন শুরু হবে। স্প্যানিশ তারকা আলকারাজ বলেন, ‘মাদ্রিদ আমার বাড়ি। বছরে যত টুর্নামেন্ট খেলি, তার মধ্যে সবচেয়ে বিশেষ কয়েকটির মধ্যে এটা একটা। আর এ কারণেই টানা দ্বিতীয়বার এখানে খেলতে না পারাটা আমাকে কষ্ট দিচ্ছে।’ সাতবারের গ্র্যান্ডস্লাম জয়ী তারকা ইনস্টাগ্রাম পোস্টে আরও লিখেছেন, ‘বিশেষ করে যে টুর্নামেন্ট আমার কাছে এত স্পেশাল, সেখানে আমার ভক্তদের সামনে আসতে না পারায় খারাপ লাগছে। সবসময় সমর্থন জানানোর জন্য ধন্যবাদ আপনাদের এবং আশা করি, খুব শিগগির দেখা হবে।’ ফরাসি ওপেন শুরু আগামী ১৮ মে । টুর্নামেন্টটি চলবে ৭ জুন পর্যন্ত। এখানেও আলকারাজের না খেলার সম্ভাবনা আছে। ফরাসি ওপেনের তিনবারের চ্যাম্পিয়ন জকোভিচ ইনস্টাগ্রাম পোস্টে মাদ্রিদ ওপেনে না খেলার সিদ্ধান্ত জানিয়ে বলেছেন, ‘মাদ্রিদ, দুর্ভাগ্যবশত আমি (এই টুর্নামেন্টে) এ বছর প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না। খুব দ্রুত (কোর্টে) ফিরতে আমি পুনর্বাসন চালিয়ে যাচ্ছি।’

April 19, 2026
মাদ্রিদ ওপেনে নেই আলকারাজ ও জকোভিচ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT