খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের

[ccfic]
[cox_photocard_button]

এস মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার, খুলনা:খুলনার ডুমুরিয়া উপজেলার ৪ নম্বর খর্নিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিন। এ সময় তিনি এলাকার মুরব্বি, মা-বোনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।শুক্রবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় যান শেখ শাহিনুর রহমান শাহিন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পাশাপাশি নিজের ও পরিবারের সদস্যদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।সাক্ষাৎকালে স্থানীয় মুরব্বি ও মা-বোনদের অনেকে শেখ শাহিনুর রহমান শাহিনের প্রয়াত পিতা সাবেক চেয়ারম্যান শেখ আমজাদ হোসেন এবং প্রয়াত বড় ভাই সাবেক তিনবারের চেয়ারম্যান শেখ দিদারুল ইসলামের জন্য দোয়া করেন। একই সঙ্গে শাহিন ও তার পরিবারের সদস্যদের জন্যও দোয়া ও শুভকামনা জানান তারা।এ সময় শেখ শাহিনুর রহমান শাহিন বলেন, এলাকার মানুষের সঙ্গে সরাসরি দেখা করে তাদের খোঁজখবর নেওয়া এবং মুরব্বিদের দোয়া নেওয়ার উদ্দেশ্যেই তিনি বিভিন্ন এলাকায় গিয়েছেন। মানুষের সঙ্গে এ ধরনের যোগাযোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানান তিনি।স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে বিকেলের কর্মসূচি শেষ হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT