খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সসম্মানে মাঠে ফিরছেন বিজয়

ডেক্স

বিপিএলে ফিক্সিং সন্দেহের তালিকায় থাকার কারণে একসময় মাঠের বাইরে ছিলেন এনামুল হক বিজয়। সেই সময় তার ক্রিকেট ক্যারিয়ারে নেমে আসে বড় ধরনের নেতিবাচক প্রভাব। হারানো সম্মান ফিরে না পেলে আর কখনো ক্রিকেট না খেলার মতো কঠোর সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন এই ওপেনার।তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে। এবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম দিনের দলবদলে অংশ নিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি। মোহামেডান স্পোর্টিং ক্লাবে নাম লেখানোর পর বিজয় জানান, হারানো সম্মান ফিরে পাওয়ায় এবার মাঠে প্রতিদ্বন্দ্বিতায় ফিরতে তিনি বেশ মুখিয়ে আছেন। তিনি অভিযোগ করে বলেন, আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডে তিনি অসম্মানিত হয়েছিলেন। তবে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত নতুন অ্যাডহক কমিটির পর বিসিবির সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি।বিজয়ের ভাষ্য অনুযায়ী, তামিম ইকবাল নিজেই তাকে প্রিমিয়ার লিগে খেলার পরামর্শ দেন এবং হারানো সম্মান ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। ফলে নতুন উদ্যমে আবারও মাঠে ফেরার সুযোগ পেয়ে সন্তুষ্ট এই ব্যাটার। তিনি বলেন, ‘আমি চেয়েছি বিসিবি যেন এই জিনিসটাকে সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করে এবং এটা এখনো চাই, এটা আলাদা কিছু না। আমার ব্যক্তিগতভাবে সভাপতির সঙ্গে কথা হয়েছে এবং বিসিবির সঙ্গে কথা হয়েছে। তারা আমাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে এবং সম্মানের সঙ্গে কথা বলেছে। আশা করি, এই জিনিসটা চলমান থাকবে।’ শুধু নিজের সম্মানটুকুই পেতে চান বলেও জানান তিনি।

April 19, 2026
সসম্মানে মাঠে ফিরছেন বিজয়

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT