খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সংসদ নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হতে হবে, আমান

 

ইমরুল ইসলাম ইমন (খুলনা)বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, আওয়ামী লীগের অবৈধ এমপি-মন্ত্রী কেউ ছাড় পাবে না। সবাই বিচারের আওতায় আসবে। জাতির প্রত্যাশা, তাদের বিচারের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ দেবে।তিনি আরও বলেন, সংস্কার কাজ শেষ, তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হতে হবে।বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় খুলনা নগরীর ওয়েস্টার্ন ইন হোটেলে বিএনপির খুলনা বিভাগীয় মতবিনিময় সভায় এসব কথা বলেন আমান উল্লাহ আমান।সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা প্রমুখ।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

March 14, 2025
সংসদ নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হতে হবে, আমান

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT