খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

টুঙ্গিপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতার পদত্যাগ

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় বিএনপি ও তার সংগঠনের পাঁচজন নেতা পদত্যাগ করেছেন। বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার পাটগাতী এলাকায় আসলাম ফকিরের বাড়ির উঠানে সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে আছেন উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির ও সদস্য সোহেল ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং পাটগাতী ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক রুমান ফকির।

সংবাদ সম্মেলনে আসলাম ফকির বলেন, টুঙ্গিপাড়ায় চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে সুস্থভাবে রাজনীতি করা সম্ভব হচ্ছে না। এ কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

ফায়েকুজ্জামান ফকির জানান, শারীরিক অসুস্থতার কারণেই তিনি পদত্যাগ করছেন। তার উপর কেউ ভয়ভীতি দেখাননি এবং এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি ভবিষ্যতে আর কোনো দলের রাজনীতিতে যুক্ত হতে চান না বলেও জানান।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি সালাহউদ্দিন আহমেদের কাছে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। পদত্যাগের পেছনে অন্য কোনো কারণ থেকে কি না, তা নিয়ে তিনি এখন পর্যন্ত কিছু জানাননি।

পাঁচজন নেতার পদত্যাগের ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকায় রাজনৈতিক অস্থিরতা চলমান পরিস্থিতিতে এই পদত্যাগ স্থানীয় রাজনীতির ওপর কী প্রভাব ফেলবে, তা এখন বলা যায় না।

November 19, 2026
টুঙ্গিপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতার পদত্যাগ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT