খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

‘বিএনপির কর্মী হতে এইচএসসি পরীক্ষায় ৩.৫০ থাকতে হবে’

রাজনৈতিক দলগুলোর মধ্যে এক চিঠির তথ্য নিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রসঙ্গ আবার তুলে ধরল। সিলেটের হযরত শাহজালালের মাজার দানবাক্সে পাওয়া একটি আবেদনপত্রে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। এতে বিএনপির সদস্য হতে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ এবং কর্মী হতে এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫০ থাকতে হবে বলে এক ব্যক্তি প্রস্তাব দেন। এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগে কাউকে বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ না দেওয়ার কথাও লেখক উল্লেখ করেছেন।

শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারের দানবাক্স ও ডেগে জমা হওয়া টাকা পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনার সময় চিঠিটি পাওয়া যায়। সকাল সংযাত্রা ৯টায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে গণনা কার্যক্রম শুরু হয়। সেখানেই পাওয়া যায় চিঠিটি। পরে চিঠিটির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এতে লেখা হয়েছে, বিএনপির সদস্য হতে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ এবং কর্মী হতে এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫০ থাকতে হবে। এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার আগে কাউকে বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ না দেওয়ার কথাও উল্লেখ করেছেন লেখক। চিঠিতে নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে লেখক জানান, ২০১১ সালে তিনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। একই বছর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথাও উল্লেখ করেন। শিক্ষাগত যোগ্যতার ঘাটতি থাকা ব্যক্তিদের কারণে রাজনীতিতে হতাশ হওয়ার ইঙ্গিত দিয়ে দলীয় রাজনীতিতে পরিবর্তনের আহ্বান জানান লেখক।

চিঠির শেষ অংশে ইংরেজিতে একটি অনুচ্ছেদ ছিল, যেখানে প্রকাশ করা হয়েছিল, পরিবর্তনটা আপনার মাধ্যমেই আসুক। তবে চিঠিতে প্রেরকের নাম-পরিচয় উল্লেখ নেই।

October 25, 2026
‘বিএনপির কর্মী হতে এইচএসসি পরীক্ষায় ৩.৫০ থাকতে হবে’

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT