খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

আটলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আব্দুস সালাম মাহলদাকে স্থায়ীভাবে বহিষ্কার

 

 

নিজস্ব প্রতিবেদক /খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আব্দুস সালাম মাহলদাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় নগরীর ৬নং কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয় অনুষ্ঠিত মতবিনিময় সভায় তাকে বহিস্কার করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ডুমুরিয়া উপজেলা কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।সভায় সভাপতির বক্তৃতায় খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, জেলা বিএনপি’র ভাবমূর্তি বিনষ্টকারী কোন ব্যক্তি বিএনপিতে স্থান পাবে না। দীর্ঘ ১৭ বছর জীবনবাজী রেখে বিএনপি চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশের লক্ষ লক্ষ নেতাকর্মী-সমার্থকদের ত্যাগের বিনিময়ে ফ্যাসিষ্টমুক্ত বাংলাদেশে আদর্শচ্যূতদের দলে জায়গা দেবার অর্থই হাজার হাজার নেতাকর্মীর রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। তাই সকল বিতর্কের উর্দ্ধে পরিচ্ছন্ন নেতাকর্মীদের সমন্বয়ে খুলনা জেলা বিএনপি হবে একটি মডেল ইউনিট। ক্লিন ইমেজের নেতৃত্বের হাত ধরেই বাংলাদেশে ভোটাধিকার ও গণতন্ত্র পুনবহাল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলে বিএনপি নেতান খান জুলফিকার আলী জুলু, মোল্লা সাইফুর রহমান মিন্টু, এসএ রহমান বাবুল, গাজী তফসির আহাম্মেদ, কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, মোল্লা এনামুল কবির, অসিত কুমার সাহা, এজাজুর রহমান শামীম, সাইফ হোসেন মোল্লা, চৌধুরী কাওসার আলী, শেখ আবুল বাসার, মোজাফফর হোসেন, খন্দকার ফারুক হোসেন, জাবেদ হোসেন মল্লিক, সরদার আব্দুল মালেক, আলামিন সানা, সুলতান মাহমুদ, ইবাদুল হক রুবায়েদ, আতাউর রহমান রুনু, মোহাম্মদ জাফরি নেওয়াজ চন্দন, গাজী হারুন অর রশিদ নাদিমুজ্জামান জনি, আব্দুল মান্নান মিস্ত্রি, মোল্লা কবির হোসেন, শেখ আবু সাঈদ ও সেতারা সুলতানা প্রমুখ। মতবিনিময় সভার শুরুতেই মহাগ্রহন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ফারুক হোসাইন।

March 14, 2025
আটলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আব্দুস সালাম মাহলদাকে স্থায়ীভাবে বহিষ্কার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT