খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

আত্মঘাতী বোমা হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত

ডেস্ক :

আফ্রিকার দেশ মালিতে একযোগে সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা চালানো হয়েছে। সমন্বিত এ হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন।রোববার (২৬ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, একদিন আগে রাজধানী বামাকোর কাছে কাটি নামক সেনানিবাস এলাকায় তার বাসভবনে হামলা চালানো হয়। একই সময়ে আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন ও তুয়ারেগ বিদ্রোহীরা বিভিন্ন এলাকায় হামলা চালায় বলে জানা গেছে।সাদিও কামারা সামরিক অভ্যুত্থানের পর মালির ক্ষমতায় আসা সামরিক সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি ভবিষ্যতে মালির সম্ভাব্য নেতা হিসেবেও বিবেচিত হচ্ছিলেন।প্রতিবেদনে আরও বলা হয়, কাটি এলাকায় তার বাসভবনে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। রাজধানী বামাকো থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত কাটি শহরটি তুলনামূলক নিরাপদ হিসেবেই পরিচিত। একই এলাকায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট আসিমি গোইতাও বসবাস করেন।তবে হামলার সময় প্রেসিডেন্ট গোইতা নিরাপদ স্থানে ছিলেন এবং তিনি অক্ষত আছেন বলে নিশ্চিত করা হয়েছে।বিশ্লেষক বুলামা বুকার্তি বলেন, আগামী দিনগুলোতে সংঘর্ষ আরও বাড়তে পারে। তিনি আরও জানান, আগে একে অপরের বিরোধী থাকা সশস্ত্র গোষ্ঠীগুলো এখন সরকারের বিরুদ্ধে একত্রিত হয়েছে।এ ঘটনায় আফ্রিকান ইউনিয়ন, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব এবং যুক্তরাষ্ট্রের আফ্রিকান বিষয়ক দপ্তর তীব্র নিন্দা জানিয়েছে।

April 27, 2026
আত্মঘাতী বোমা হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT