খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

জ্বালানির দামে ঊর্ধ্বগতি, বিশ্ববাজারে টানা সপ্তম দিনের রেকর্ড

ডেস্ক :

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়ায় বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম বেড়েছে। সংঘাত নিরসনের প্রচেষ্টা থমকে যাওয়ায় অপরিশোধিত তেলের বাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) গ্রিনিচ মান সময় ১২টা ৫১ মিনিটে, যা বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫১ মিনিট, জুন মাসে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৪৫ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৮.৬৮ ডলারে দাঁড়িয়েছে।এর আগে একই সূচক ২.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে টানা সপ্তম দিনের মতো ঊর্ধ্বগতির রেকর্ড গড়ে।অন্যদিকে জুন ডেলিভারির জন্য মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৮ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬.৯৬ ডলারে পৌঁছেছে। আগের ট্রেডিং সেশনে এই সূচকও ২.১ শতাংশ বেড়েছিল।এদিকে হোয়াইট হাউস স্পষ্ট করে জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান আলোচনা তারা গণমাধ্যমের মাধ্যমে পরিচালনা করতে আগ্রহী নয়।মার্কিন মিডিয়া সিবিএস নিউজকে দেওয়া বিবৃতিতে হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমের মাধ্যমে কোনো ধরনের দরকষাকষি করবে না।বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর অবস্থান পরিষ্কার— যুক্তরাষ্ট্র আলোচনার নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখবে এবং আমেরিকান জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। একই সঙ্গে ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করেই কোনো সমঝোতায় পৌঁছাবে ওয়াশিংটন।

April 28, 2026
জ্বালানির দামে ঊর্ধ্বগতি, বিশ্ববাজারে টানা সপ্তম দিনের রেকর্ড

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT