খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

নারী ক্রিকেটে পাকিস্তানকে টপকাল বাংলাদেশ

ডেস্ক :

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ নারী দলের। পাকিস্তানকে হটিয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশ এখন সাত নম্বরে।শুক্রবার (১ মে) বিকেলে প্রকাশিত র‍্যাংকিং অনুযায়ী পাকিস্তান নেমে গেছে ৮ নম্বরে। বাংলাদেশের ওপরে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজটি ভালো যায়নি বাংলাদেশের। রাজশাহীতে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছিল মেয়েরা।এরপর টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে তারা। এই সিরিজটি জিততে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট আরও বাড়ত।এই মুহূর্তে সাত নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৩। অন্যদিকে শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৮৯। সিরিজটি জিততে পারলে লঙ্কানদের সঙ্গে ব্যবধান কিছুটা কমত। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১৬৩।

May 1, 2026
নারী ক্রিকেটে পাকিস্তানকে টপকাল বাংলাদেশ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT