খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

পিসিবি চেয়ারম্যান নাকভি এখন ঢাকায়

[ccfic]
[cox_photocard_button]

ডেস্ক :

মিরপুরে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ম্যাচের দিনই বাংলাদেশে এসে পৌঁছেছেন। দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।পিসিবি আজ সকালে নাকভির বাংলাদেশে পৌঁছানোর পর একটি ভিডিও পোস্ট করেছে। পিসিবি চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে বরণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। ভিডিওর ক্যাপশনে পিসিবি লিখেছে, ‘২ দিনের সফরে বাংলাদেশ পৌঁছেছেন ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসীন নকভি বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সাইম, স্বরাষ্ট্রমন্ত্রী আবু নাইম ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন স্বাগত জানিয়েছেন।’ছয় মাস পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। পাকিস্তানও ক্রিকেটের রাজকীয় সংস্করণে খেলছে সাত মাস পর। মিরপুরে আজ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ ২০২৫-২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। দুটি টেস্ট হবে দুই ভেন্যুতে। সিলেটে ১৬ মে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বর্তমান চক্রে ৫০ শতাংশ সফলতার হার নিয়ে পাকিস্তান পাঁচ নম্বরে। আর ১৬.৬৭ শতাংশ সফলতার হার নিয়ে আটে বাংলাদেশ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT