খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হয়নি,এড. মনা

 

 

নিজস্ব প্রতিবেদক /বিএনপি ক্ষমতার জন্য নয় জনগণের জন্য রাজনীতি করে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, সংস্কার নিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে। কিছু কিছু গিনিপিককে একটু বড় জায়গায় পৌঁছানো, স্বাবলম্বিতা অর্জন করার চেষ্টা করা হচ্ছে। এটা একটি ষড়যন্ত্র। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হয়নি। স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ২টায় নগরীর হোটেল ওয়েস্টার্ন ইন মিলনায়তনে খুলনা মহানগর বিএনপির মতবিনিময় সভায় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মনা বলেন, নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না করে সোজাসুজি নির্বাচন করার জন্য যা যা করা দরকার সেই সংস্কারগুলো করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষনা করতে হবে। স্বৈরাচারমুক্ত স্বাধীন বাংলাদেশে আজকে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। এই স্বস্তির নিঃশ্বাসের ভিতরে আওয়ামী স্বৈরাচারের দোসররা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যড়যন্ত্র করে বেড়াচ্ছে। অন্তর্র্বতী সরকারকে ব্যর্থ করতে বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তারা। সকল ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সর্তক থাকতে হবে।মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রেহানা ঈসা, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ^াস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মহিলা দলের আজিজা খানম এলিজা, যুবদলের আব্দুল আজিজ সুমান, রবিউল ইসলাম রুবেল, স্বেচ্ছাসেবক দলের মিরাজুর রহমান মিরাজ, ইস্তিয়াক আহমেদ ইস্তি, শ্রমিকদলের মজিবর রহমান, শফিকুল ইসলাম শফি, কৃষকদলের আক্তারুজ্জামান সজীব তালুকদার, ছাত্রদলের তাজিম বিশ^াস সহ খুলনা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ মার্চ সূর্যোদ্বয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। দলীয় কার্যালয়ে আলোকসজ্জা, সকাল ৬টায় গল্লামারি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা। কর্মসূচি সফল করতে মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহবান জানানো হয়।সভা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিচারিক আদালতে সব মামলা থেকে খালাস পাওয়ায় শুকরিয়া আদায় করা হয়। সভা থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা পরিপন্থি কোন কর্মকান্ডে না জড়ানোর জন্য সর্বোচ্চ সর্তক করা হয়। এরপরে মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বিভিন্ন ওয়ার্ডের ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন।

March 21, 2025
বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হয়নি,এড. মনা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT