খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ঈদগাঁও ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কক্সবাজার প্রতিনিধি: বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের মাধ্যমে উদযাপিত হয়েছে কক্সবাজারের ঈদগাঁও ব্লাড ব্যাংক ও ঈদগাঁও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যৌথ প্রতিষ্ঠাবার্ষিকী।১৫ মে শুক্রবার স্থানীয় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে এর অনুষ্ঠানমালা আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিতব্য কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কুরআন তিলাওয়াত, স্বাগত রেলি, সংগঠনের কার্যক্রম উপস্থাপন, ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট, থ্যালাসেমিয়া রোগীদের কে ফ্রি রক্তদান, অতিথিদের শুভেচ্ছা বিনিময়, অতিথিদের বক্তব্য, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ও রক্তদানের উপকারিতা বিষয়ক আলোচনা, শিক্ষার্থীদের রক্তদান বিষয়ক নাটক পরিবেশন, দোয়া, মোনাজাত ও মধ্যাহ্ন ভোজ। সকালে বের হওয়া বর্ণাঢ্য রেলিটি ঈদগাঁও বাস স্টেশন, বাজারের ডিসি রোড, তরকারি বাজার ও মাছ বাজার সড়ক প্রদক্ষিণ করে।এতে “স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ, যদি করেন রক্ত দান, বাঁচবে তবে একটি প্রাণ, রক্ত দিন, রক্ত দিন, জীবন বাঁচান, জীবন বাঁচান, শুভ শুভ শুভ দিন, ঈদগাঁও ব্লাড ব্যাংকের জন্মদিন, স্বেচ্ছাসেবীদের মিলনমেলা সফল হোক, সার্থক হোক” প্রভৃতি স্লোগানে এলাকা প্রকম্পিত করে বিভিন্ন স্থান থেকে আগত ভলান্টিয়াররা। রেলির অগ্রভাগে ছিলেন ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুতুব উদ্দিন চৌধুরী, আইনজীবী মোবারক সাঈদ, যুব মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মনির আহমদ প্রমুখ। বাদে জুমা সুধী সমাবেশে বক্তব্য রাখেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সহকারী প্রধান শিক্ষক নুরুল আবছার, ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, ঈদগাহ মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এহছানুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী মোবারক সাঈদ, ঈদগাঁও ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক তৌহিদুল ইসলাম ও মাসুদুর রহমান বাবুসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।সমাপনী বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল হুদা মাল্টিমিডিয়া। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ইসরাত জাহান সুমাইয়া।এর আগে বিদ্যালয়ে স্থাপিত অনুষ্ঠান স্থলে কয়েক শত স্বেচ্ছাসেবীর মিলন মেলা বসে। বর্ষপূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠান স্থল ও অনুষ্ঠানের পথকে সাজানো হয় বর্ণাঢ্য সাজে।উপস্থিত ছিলেন এনামুল হক, নুরুল আমিন, ফেরদাউস, ফরিদুল আলম, স্থানীয় সংবাদ কর্মী, স্বেচ্ছাসেবী জুনাইদ, মুফিজ সহ ২০টি মানবিক সংগঠনের প্রতিনিধি। শেষে আমন্ত্রিত অতিথি, সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও মানবিক সংগঠনসমূহের মাঝে সম্মাননা ও ক্রেস্ট বিতরণ করা হয়।

May 15, 2026
ঈদগাঁও ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT