খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বাবরকে থামিয়ে টাইগারদের স্বস্তি ফেরালেন তাইজুল

ডেস্ক রিপোর্ট: প্রথম ইনিংসের মতোই ছন্দে বাবর আজম। টাইগার বোলারদের খেলছিলেন স্বাচ্ছন্দে। ব্যাটকে তুলি বানিয়ে বলের অপর আলতো পরশ বুলিয়ে দিচ্ছিলেন, রানের জন্য কোনো সংগ্রামই করতে হচ্ছিল না তাকে। এমনকি আজ নাহিদ রানাও বাবরকে সমস্যায় ফেলতে পারছিলেন না। শান মাসুদের সঙ্গে বাবরের জুটি ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছিল। কিন্তু সম্ভাবনাময় ইনিংস শেষ হলো তাইজুলের আপাত নিরীহ দর্শন এক বলে। জুটি ভেঙে স্বস্তির নিঃশ্বাস ফেলল বাংলাদেশ।মঙ্গলবার (১৯ মে) সিলেট টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দেয়া ৪৩৭ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। জয়ের জন্য পাকিস্তানের দরকার আরও ৩০৩ রান, হাতে আছে ৭ উইকেট।এই প্রতিবেদন লেখার সময় পাকিস্তান ৪২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করেছে।শান মাসুদ ও বাবর আজমের তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। কিন্তু তাইজুল ইসলাম বাবরকে ফিরিয়ে ৯২ রানের জুটি ভেঙে পাকিস্তানকে বড় ধাক্কা দিলেন। অধিনায়ক শান মাসুদ ৬৪ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী হিসেবে যোগ দিয়েছেন সাউদ শাকিল। তিনি অপরাজিত আছেন ৬ রানে।প্রথম ইনিংসে অর্ধশতক হাঁকানো বাবর আজ আউট হলেন ৫২ বলে ৪ চার ও ১ ছয়ে ৪৭ রান করে।

May 19, 2026
বাবরকে থামিয়ে টাইগারদের স্বস্তি ফেরালেন তাইজুল

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT