খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী যুবক গ্রেপ্তা

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২২ মে) দুপুরে হবিগঞ্জ শহরতলির দুর্লভপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত যুবকের নাম বিজয় মিয়া (২০)। তিনি ওই গ্রামের আব্দুস সালামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশুটির বাবা প্রবাসী। মা একাই শিশুটিকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন।বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় শিশুটি বাড়ির আশপাশে খেলছিল। এ সময় প্রতিবেশী বিজয় তাকে কৌশলে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ করে তার পরিবার। রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবার তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী মহল বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করছে এবং শিশুর পরিবারকে চাপ দিয়ে যাচ্ছে।শিশুর মা মমিনা চৌধুরী বলেন, ‘আমার মেয়ে নিজেই নির্যাতনের কথা বলেছে। বিজয় তাকে অনেক কষ্ট দিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আরএমও ডা. ফাইকা রহমান জানান, ‘শিশুটি হাসপাতালে ভর্তি আছে। শনিবার তার পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে শিশুর জবানবন্দি নিয়েছে। এটি ধর্ষণচেষ্টার ঘটনা। শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

May 23, 2026
হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী যুবক গ্রেপ্তা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT