খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে সাঁতারকে পেশায় পরিণত করতে হবে

কক্সবাজার প্রতিনিধি:

ঈদগাঁও উপজেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, কক্সবাজারের আয়োজনে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের (অনূর্ধ্ব-১৪) সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।শনিবার তেইশ মে স্থানীয় আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থ বছরের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলা উদ্দিন। আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ হেফাজত উল্লাহ নদভীর সভাপতিত্বে এতে যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আজমগীর, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ছৈয়দ করিম, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন সহকারী শিক্ষক মারুফ এবং ঈদগাঁও উপজেলার ক্রীড়া সংস্থার সদস্য শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। ক্রীড়া শিক্ষক আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে ঈদগাঁও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সাঁতার প্রশিক্ষণে উত্তীর্ণরা অংশ নেয়। জেলা ক্রীড়া কর্মকর্তা বলেন, আত্মরক্ষার জন্য সাঁতার শিখতে হবে এবং সাঁতার এমন একটি ব্যায়াম যা আপনাকে সুস্থ রাখে। তোমাদের নিজেদের প্রচেষ্টায় সামনে এগিয়ে যেতে অবশ্যই প্রতিদিন সাঁতার কাটতে হবে এবং প্রতিযোগিতায়/প্রশিক্ষণে অংশগ্রহণ করে নিজের ও প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে সাঁতারকে পেশায় পরিণত করতে হবে। শেষে আমন্ত্রিতরা সাঁতার প্রশিক্ষণে উত্তীর্ণদের সনদ ও নগদ অর্থ বিতরণ করেন। বিতরণকৃত অর্থ ব্যয় করে যেন সাঁতার সামগ্রী ক্রয় করেন তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ক্রীড়া শিক্ষকদের অনুরোধ করেন । প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ঈদগাহ আর্দশ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ আর্দশ শিক্ষা নিকেতন, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়, ভোমরিয়া ঘোনা হাজী শফিক দাখিল মাদ্রাসা, মেহের ঘোনা শাহ জব্বারিয় দাখিল মাদ্রাসা, পালাকাটা গুলজার বেগম মডেল দাখিল মাদ্রাসা। সভাপতি হেফাজত উল্লাহ নদভী বলেন, সাঁতার না জানলে তাঁহার জীবন ষোলো আনাই মিছে। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমার শারীরিক সুস্থতা কামনা করা হয়।

May 23, 2026
প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে সাঁতারকে পেশায় পরিণত করতে হবে

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT