খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে এবি পার্টির উদ্যোগে ঈদ পরবর্তী গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

পরেশ দেবনাথ/কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে আমার বাংলাদেশ (এবি) পার্টির উদ্যোগে ঈদ পরবর্তী এক গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-তে যোগদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুর উপজেলার ৫ নং মঙ্গলকোট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চুয়াডাঙ্গা গ্রামে ঈদ পরবর্তী ওই গণসংযোগ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (০২ এপ্রিল-২৫) বিকেলে স্থানীয় চুয়াডাঙ্গা বাঁধের মাথা নামক স্থানে গণসংযোগ ও মত বিনিময় সভায় এবি পার্টি উপজেলার আহবায়ক নুরুল ইসলাম রিপন এর সভাপতিত্বে এবং সদস্য রিপন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, এবি পার্টির যশোর জেলা আহবায়ক ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এবি পার্টির কেন্দ্রীয় সদস্য ও যশোর জেলার যুগ্ম-আহবায়ক ব্যারিষ্টার মাহমুদ হাসান। ব্যারিষ্টার মাহমুদ হাসান তিনি তার বক্তব্যে কেশবপুর উপজেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও তার সমাধানে এবি পার্টির পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সততা ও নিষ্ঠার সাথে উপজেলার মানুষের সেবা করার প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, আমার বাংলাদেশ পার্টি নতুন দল হিসাবে সবসময় জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে রাজনীতি করবে। আমাদের আজকের এই গণসংযোগ ও মতবিনিময় সভার মূল উদ্দেশ্য হলো, আপনাদের কথা শোনা, আপনাদের সমস্যাগুলো জানা এবং আমাদের দলের নীতি ও আদর্শ আপনাদের কাছে তুলে ধরা।” এসময় বিভিন্ন এলাকা থেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT