খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিনামূল্যে ভায়া (VIA) ক্যাম্প

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের কেশবপুর উপজেলার শিকারপুর কমিউনিটি ক্লিনিকে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের লক্ষ্যে বিনামূল্যে ভায়া (VIA) ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট-২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন এলাকার নারীরা অংশগ্রহণ করেন। ক্যাম্পে আগত নারীদের বিনামূল্যে ভায়া পরীক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ এবং জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।ক্যাম্পটি পরিদর্শন করেন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রেহনেওয়াজ। এ সময় শিকারপুর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নারীদের মধ্যে জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসাসেবা নিশ্চিত করতেই নিয়মিতভাবে এ ধরনের বিনামূল্যের ভায়া ক্যাম্প আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।স্বাস্থ্যসেবা নিতে আসা নারীরা বিনামূল্যে পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

August 12, 2026
কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিনামূল্যে ভায়া (VIA) ক্যাম্প

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT