খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

অধূমপায়ীদের সুরক্ষায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সকল কার্যালয়কে তামাকমুক্ত করার উদ্যোগ

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) সকল কার্যালয়কে শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার কারওয়ান বাজারে সংস্থার সভাকক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএফডিসি এবং উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা) যৌথভাবে সভাটির আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন বিএফডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. মীর হোসেন। এতে সংস্থার পরিচালকবৃন্দসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেছেন, তামাক ব্যবহার প্রতিরোধযোগ্য মৃত্যু ও অসুস্থতার অন্যতম প্রধান কারণ। তামাকের কারণে ক্যানসার, হৃদরোগ, স্ট্রোক, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগসহ বিভিন্ন প্রাণঘাতী রোগ হতে পারে। শুধু তামাক ব্যবহারকারী নয়, পরোক্ষ ধূমপানের শিকার ব্যক্তirano মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে থাকেন। সভায় জানানো হয়েছে, বাংলাদেশে প্রতি বছর ধূমপানের কারণে প্রায় ২ লakh মানুষের মৃত্যু হয়। কর্মক্ষেত্রে ৪২.৭ শতাংশ প্রাপ্তবয়স্ক পরোক্ষ ধূমপানের শিকার হন।

দ্য ল্যানসেট গবেষণার তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, ২০২৩ সালে বাংলাদেশে পরোক্ষ ধূমপানের কারণে ৫২,১০০ জনের মৃত্যু হয়েছে। কর্মক্ষেত্রে ধূমপানের ক্ষতিকর প্রভাব ব্যক্তির স্বাস্থ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি উৎপাদন ক্ষমতা হ্রাস, চিকিৎসার খরচ বৃদ্ধি এবং পরিবারের আর্থিক ও সামাজিক সংকট বাড়িয়ে তোলে।

মতবিনিময় সভায় বিএফডিসির চেয়ারম্যান মো. মীর হোসেন বলেন, সংস্থার সকল কার্যালয়কে শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত করা এবং অফিস প্রাঙ্গণে ধূমপান জোন না রাখার সিদ্ধান্ত একটি স্বাস্থ্যকর ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতাদের স্বাস্থ্য সুরক্ষায় এই সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিএফডিসির অর্থ পরিচালক মো. আবদুল আখের বলেন, তামাকজাত পণ্যে নিকোটিন থাকায় এটি নেশার উদ্রেক করে। তাই তামাকজাত পণ্য গ্রহণ থেকে সকলের দূরে থাকা অত্যন্ত জরুরী। শতভাগ ধূমপানমুক্ত অফিস প্রাঙ্গণ সবাইকে এই ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে কার্যকরী ভূমিকা রাখবে।

সংস্থার ক্রয় ও বিপণন বিভাগের পরিচালক বৈশাখী বড়ুয়া বলেন, নারীরা ধূমপান না করেও পরোক্ষ ধূমপানের শিকার হন, যা নানা স্বাস্থ্যঝুঁকির কারণ। বিশেষ করে গর্ভাবস্থায় এই ঝুঁকির মাত্রা বেশি এবং শিশু স্বাস্থ্যেরও ক্ষতি হয়। তাই এই পদক্ষেপটি অত্যন্ত জরুরী এবং প্রশংসনীয়।

উবিনীগের পরিচালক সীমা দাস সীমু বলেন, দেশে ২০.৬ শতাংশ প্রাপ্তবয়স্ক ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করেন, যাদের মধ্যে নারীর সংখ্যা পুরুষের তুলনায় বেশি। তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ) সারাদেশে নারীর স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।

সভার মাধ্যমে বিএফডিসির প্রধান কার্যালয়সহ সারাদেশের সকল অফিসকে ধূমপানমুক্ত ঘোষণার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উবিনীগের পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান হিসেবে বিএফডিসির এই সিদ্ধান্ত অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হবে।

November 13, 2026
অধূমপায়ীদের সুরক্ষায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সকল কার্যালয়কে তামাকমুক্ত করার উদ্যোগ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT