খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ঈদগাঁওতে এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁও উপজেলায় এবার এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থী দের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১২ আগস্ট) সকাল দশটায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী লায়েক ইবনে ফাজিল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ হেফাজত উল্লাহ নদবী, খুটাখালী তমিজিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আরমান,ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, ঈদগাঁও উপজেলা জামায়াত আমীর ছলিম উল্লাহ জিহাদী, চুনতি ফাতেমা বতুল (রা:) মহিলা মাদ্রাসার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ মহসিন,ঈদগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনসহ আরো অনেকে।​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলতি বছর এসএসসিও দাখিল পরীক্ষায় গোল্ডেন এবং সাধারণ জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন লায়েক ইবনে ফাজেলসহ আমন্ত্রিত অতিথিরা। শিক্ষার্থীদের উৎসাহিত ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

August 12, 2026
ঈদগাঁওতে এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT