খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ইসলামপুরে বিশ্ব হাতি দিবসের র‍্যালি ও সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

সংরক্ষিত বনাঞ্চলে হাতির সংখ্যা দিন দিন বাড়লেও খাদ্যসংকটসহ নানা কারণে হাতি লোকালয়ে চলে আসছে। হাতির চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা, আবাসস্থল ধ্বংস না করা ও হাতির কাছাকাছি গিয়ে ছবি বা ভিডিও ধারণ করে জীবনের ঝুঁকি না নেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।বুধবার (১২ আগস্ট) সকালে বিশ্ব হাতি দিবস উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁওতে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।ঈদগাঁও উপজেলার ইসলামপুর নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে কক্সবাজার উত্তর বনবিভাগ ও ঈদগাঁও উপ জেলা বনবিভাগের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নুর হোছাইন নুরী।ঈদগাঁও রেঞ্জ অফিসার মোঃ উজ্জ্বল হোসাইনের সঞ্চালনায় কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক রাশিক আহসান, ঈদগড় রেঞ্জ অফিসার তৌকির হাসান হৃদয়, ফুলছড়ি রেঞ্জ অফিসার কুদ্দুসুর রহমান, ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা ফরহাদ বিন বেলাল, ফুলছড়ি,ঈদগড় ও ঈদগাঁও রেঞ্জের কর্মচারী, ভিলেজার, ইআরটি দলের সদস্য, হেডম্যানসহ বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।বক্তারা আরো বলেন, নিজেদের অস্তিত্ব রক্ষায় হাতিকে বাঁচাতে হবে। মানুষের প্রয়োজনেই বন উজাড় করা হয়েছে। ফলে হাতির প্রাকৃতিক আবাসস্থল ও খাবারের উৎস সংকুচিত হচ্ছে। তাই হাতির আবাসস্থল রক্ষা এবং বন সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।আলোচনার সভার পূর্বে “বিশ্ব জুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি” এ প্রতিপাদ্যে বিশ্ব হাতি দিবস উপলক্ষে স্কুল শিক্ষার্থী,বন বিভাগের কর্মী,সরকারি কর্মকর্তা, বনের ওপর নির্ভরশীল উপকারভোগীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালিও বের করা হয়।

August 12, 2026
ইসলামপুরে বিশ্ব হাতি দিবসের র‍্যালি ও সভা অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT