খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে (ওয়াইপিএজি)-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

“সংঘাত নয় শাস্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, “ভিন্ন প্রেক্ষাপট ও অভিন্ন আকাঙ্ক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে মাদকমুক্ত যুব সমাজ গড়ার প্রত্যয়ে র‍্যালি দেওয়া হয়েছে। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এসে শেষ হয়।দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় এবং এফসিডিও’র অর্থায়নে আয়োজিত এ র‍্যালিতে স্থানীয় যুবসমাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।.র‍্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছাঃ আনজু মনোয়ারা, বিএনপি নেতা ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির মোঃ জাকির হোসেন, পিএফজি সমন্বয়কারী মোঃ মুনছুর আলি, পিস অ্যাম্বাসেডর সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন, পিস অ্যাম্বাসেডর সুফিয়া পারভিন শিখা, পিএফজির সদস্য, কেশবপুর ওয়ার্ড’র সভাপতি ও কেশবপুর খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী ইউপি সদস্য নাজমা সুলতানা, সদর ইউপি মেম্বর মিঠু, ওয়াইপিএজি সমন্বয়কারী মোঃ আবু সাঈদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুব প্রতিনিধিরা। এছাড়া ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা র‍্যালিতে অংশ নেন।র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকমুক্ত যুবসমাজ গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা বলেন, দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রেখে তাদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।বক্তারা আরও বলেন, তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পরিবার, সমাজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।আন্তর্জাতিক যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজের অধিকার, সম্ভাবনা ও সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকমুক্ত ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

August 12, 2026
কেশবপুরে (ওয়াইপিএজি)-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT