খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ডুমুরিয়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে। আজ রোববার (১৬ জুলাই) সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডুমুরিয়ার শহীদ জোবেদ আলী মিলনায়তনে এসে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হয়।ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. কামরুজ্জামানসহ স্থানীয় মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, “উপকূলীয় অঞ্চলে মৎস্য সম্পদ বৃদ্ধির পাশাপাশি নিরাপদ মাছ উৎপাদনে আমাদের সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং মৎস্য উৎপাদন বাড়াতে ডুমুরিয়ার প্রতিটি চাষীকে আধুনিক প্রযুক্তি ব্যবহারে এগিয়ে আসতে হবে।”সভাপতির বক্তব্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বলেন, “ডুমুরিয়ার অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় চাষীদের প্রশিক্ষণ ও সব ধরনের সহযোগিতা দিয়ে এই অঞ্চলকে মৎস্য উৎপাদনে আরও সমৃদ্ধ করা হচ্ছে।” আলোচনা সভা শেষে সফল ও সেরা মৎস্য চাষীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

August 16, 2026
ডুমুরিয়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT