খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ঈদগাঁও থানার আয়োজনে ৭নং ওয়ার্ডে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ঈদগাঁও থানার আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৭ আগস্ট) আয়োজিত র‍্যালিতে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম শিফাতুল মাজদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।র‍্যালিটি ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডে গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।বক্তারা বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে হামিদুল হক,তৌহিদ তারকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,রাজনৈতিক,সামাজিক নেতৃবৃন্দ সহবিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এমন সময় উপস্থিত লোকজনদের হাতে হাতে মাদক বিরোধী নানান শ্লোগান সম্বলিত প্লেকার্ড চোখে পড়ে।

August 18, 2026
ঈদগাঁও থানার আয়োজনে ৭নং ওয়ার্ডে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT