খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সমবায় শক্তি, সমবায় মুক্তি: ডুমুরিয়ায় অগ্রণী সমিতির উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ

অনুপম মল্লিক আড়ংঘাটা প্রতিনিধি

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে খুলনার ডুমুরিয়ায় গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ১১টায় থুকড়ায় অগ্রণী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নিজস্ব কার্যালয়ে উপজেলা সমবায় কার্যালয়, ডুমুরিয়ার বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অগ্রণী বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি নূর জাহান বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন ডুমুরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা জাহিদুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি এ. কে. এম. জাফর ইকবাল, ম্যানেজিং কমিটির সদস্য মোল্যা মো. নিজাম উদ্দিন, থুকড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. রমজান গাজী, সাবেক কমিটির সদস্য এ. এম. মাসুদ, অফিস ম্যানেজার ফারহানা বেগম, মো. লুৎফার হাওলাদার, মো. রফিকুল ইসলাম গাজী, মো. আতাউর রহমান, মোমিনুল ইসলাম মনির, ডা. অনুপম মল্লিক, জি. এম. ফিরোজ, সত্যরঞ্জন মণ্ডল, দিপা মণ্ডল, সঞ্জয় মণ্ডল, মেরেজান বেগম, মো. রবিউল বিশ্বাস, লক্ষিকান্ত রায় ও মো. সেকেন্দার বিশ্বাসসহ সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।প্রধান অতিথি জাহিদুর রহমান বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যার আহ্বান জানান তিনি।কর্মসূচিতে সমিতির সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ

August 26, 2026
সমবায় শক্তি, সমবায় মুক্তি: ডুমুরিয়ায় অগ্রণী সমিতির উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT