খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

পাইকগাছা কপিলমুনি আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাবে ,পুলিশের ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

মোঃ শফিয়া রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটায় পুলিশের “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে।২৯ আগস্ট (শনিবার) বিকেলে আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাব মিলনায়তনে ২ নং কপিলমুনি ইউনিয়ন বিট পুলিশের আয়োজনে উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।আয়োজিত অনুষ্ঠানের শুরুতে কপিলমুনি ইউপির ৭ নং ওয়ার্ড পুলিশিং কমিটির পক্ষ থেকে আয়োজিত ওপেন হাউজ ডে এর প্রধান অতিথি পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ওসি শেখ আওয়াল কবিরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ বুলবুল আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ মিনারুল ইসলামের সঞ্চলনায় ও কপিলমুনি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী শেখ আবু তালেবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুল ইসলামআয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ওসি শেখ আওয়াল কবির তার বক্তব্যে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করাসহ যে কোন বিষয়ে পরামর্শ দিয়ে আরও জোরালো ভূমিকা পালন করার আহ্বান জানান। তিনি আরও বলেন, মাদকের বিষয়ে কোন রকম অবহেলা গ্রহণযোগ্য হবে না, বরং মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও সমাজ থেকে চুরি, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ অপরাধ মুলক কর্মকাণ্ড নির্মুলে সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বানও জানান এ কর্মকর্তা।এছাড়াও উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড পুলিশিং কমিটির সদস্যগণ তাদের মতামত, প্রতিশ্রুতি ও পরামর্শ প্রদান করেন।

August 30, 2026
পাইকগাছা কপিলমুনি আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাবে ,পুলিশের ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT