খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী সেই আবু বকর গ্রেপ্তার

রাজশাহী সফরে আসা তারেক রহমানের ব্যবহৃত বাসকে কেন্দ্র করে ফেসবুকে করা একটি মন্তব্যের জন্য আবু বকর সিদ্দিক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মন্তব্যটি ছিল, ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। পরে তিনি রুয়েটের একটি বাসে চড়ে নগরীতে প্রবেশ করেন। সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষরা তাদের শুভেচ্ছা জানান, যার জবাবে তারেক রহমান বাস থেকে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন।

এরপর ফেসবুক পেজ ‘দ্য বিউটি অব রাজশাহী’তে তারেক রহমানের ব্যবহৃত বাস নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে প্রশ্ন করা হয়, রাজশাহীতে তাদের লাল-সবুজ বুলেটপ্রুফ বাসের বদলে কেন রুয়েটের বাস ব্যবহার করা হয়েছে।

এই পোস্টের মন্তব্যবাক্সে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামে একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও উদ্বেগ সৃষ্টি করে।

এই ঘটনায় বিএনপি নেতারা তদন্তের দাবি জানিয়েছেন। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় এনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

দলটির সহসভাপতি আলী আশরাফ মাসুম বলেন, মন্তব্যটি প্রধানমন্ত্রীর প্রতি হুমকির ইঙ্গিত বহন করে কিনা, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

এর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেছিলেন, মন্তব্যটি উদ্বেগজনক, অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং মন্তব্যকারীকে শনাক্ত করা হয়েছে।

October 22, 2026
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী সেই আবু বকর গ্রেপ্তার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT